মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে গণ ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন
দি নিউজ লায়ন ; মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় গণ ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই গণ ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায়, আশীষ চক্রবর্ত্তী, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ,তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা,সমাজ সেবী সুব্রত রায় সহ আরো অনেকে।
প্রায় ৩০০ জন ওই গন ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌ রায় এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর এ বছরও গণ ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সোমবার ভাই দের কপালে ফোঁটা দিতে নেই বলে ,উপস্থিত সকল কে ফুল দিয়ে তাদের মঙ্গল কামনা করেন মৌ রায়। সেই সংগেড তাদেরকে মিষ্টিমুখ করানো হয়।
তৃণমূল মহিলা কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভানেত্রী মৌ রায় বলেন প্রতিবছর এই অনুষ্ঠানে বহু মানুষ শামিল হতেন।কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর মাত্র ৩০০ জন গন ভাইফোঁটা অনুষ্ঠানে যোগদান করেছিলেন। প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহার করে অনুষ্ঠানে সকলেই যোগদান করেছিলেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মৌ রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Post a Comment